1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

অভিভাবকদের জিম্মায় ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের ছাড়লো আরএমপি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

অভিভাবকদের জিম্মায় ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের ছাড়লো আরএমপি ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করে পরে অভিভাবকদের জিম্মায় দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় রাজশাহী মহানগরীর পদ্মা পাড় এলাকা হতে শিক্ষার্থীদের আটক করা হয়।

জানা যায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসতে থাকে।

প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ডিবি পুলিশের একটি টিম নগরীর পদ্মা পাড়ে বিভিন্ন স্পর্ট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD