1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রাসিকের ভ্রাম্যমান আদালতে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা আটক। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

রাসিকের ভ্রাম্যমান আদালতে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা আটক।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়।

এ সময় রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ইং অর্থ বছরের নবায়ন করতে হবে। যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করে তাহলে সে সকল গাড়ি আটক করে ডাম্পিংসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে ব্যাটারিচালিত অটো রিক্সা ও অটোরিক্সার লাইসেন্স নবায়ন ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারায় ১৫টি মামলা দায়ের করে ১৫ জনের নিকট হতে ১ হাজার ৮শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানকালে আটককৃত ১১টি চার্জার রিক্সা ও ৪টি অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD