ঘাটাইলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ওই ছাত্রী উপজেলার বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন।
ওই ছাত্রী ও তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে এক নির্জন বাড়িতে হাত-পা বেঁধে ও চেতনা নাশক ঔষধ খাইয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করেন স্থানীয় দুই যুবক।
অভিযুক্ত ওই দুই যুবক একই এলাকার আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম ও গফুর মিয়ার ছেলে জামাল হোসেন ।
স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমিন জানান, ঘটনাটা শুনেছি। ওই ছাত্রী ধর্ষণের অভিযোগও করেছেন। এর একটি ভিডিও তার কাছে রয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এ নিয়ে কোনো লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM