1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

আরএমপির ডিবির অভিযানে ১০ জুয়াড়ি আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

আরএমপির ডিবির অভিযানে ১০ জুয়াড়ি আটক ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জালাল উদ্দীন (৫২), মো: জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), মো: পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মো: মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD