মুচলেকায় ছাড়া পেলো ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া ১০ শিক্ষার্থী
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
রাজশাহী নগরীতে ক্লাস ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা পার্কে আড্ডা দেওয়া অবস্থায় ১০ জনকে আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আটকদের অভিভাবকরা উপস্থিত হলে মুচলেকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় নগরীর শিমলা পার্কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন আরএমপি'র মিডিয়া মুখপাত্র এডিসি সাবিনা ইয়াসমিন।
পুলিশ জানায়, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দেয়। কিছু দিন হলো এমন অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি'র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM