নেত্রকোনার কলমাকান্দা কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দায় ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কলমাকান্দা কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে দলটির কলেজ শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, এস এম ফয়সাল। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুল, সিনি: যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সাইদ ইমরান, কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ, সদস্য সচিব শেখ রবিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিহাব আহম্মেদ রাসেল, সদস্য সচিব মুকাম্মেল হক প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM