বালাগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী ইমাম ও খতিব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী
মো:সুয়েবুর রহমান খান বালাগঞ্জ প্রতিনিধি:
হাওর অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ৫ ই নভেম্বর সকাল ১০.০০ ঘটিকার সময় উপজেলা হলরুমে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা এম,সি মো: আছাব আলীর পরিচালনায়, উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে, প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকেন,এবং বক্তৃতা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকেন,এবং বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, হাওর প্রকৃতি সিলেট ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ কাওছার আহমদ, উপজেলা মডেল লাইব্রেরিয়ান মাওলানা নোমান আহমেদ কাওছার প্রমুখ।
কর্মশালার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM