1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনার মদনে রাইফেলসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

নেত্রকোনার মদনে রাইফেলসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার মদন উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে মদন
উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তিন জন হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (৪৫) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মদন উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ টি রাইফেল এবং ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যাবসা ও মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD