ছাত্র আন্দোলনের মামলায় দুই চেয়ারম্যান গ্রেপ্তার
মোঃজোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব১৪॥জানা যায় গত শনিবার রাতে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে র্যাব-১ সিপিএসসির সার্বিক সহায়তায় তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃত দুজন হলেন, উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ও বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।
গতকাল রবিবার র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিররের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আপডেট ক্রাইমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয় গত ২০ জুলাই বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা তারা চালায়। এতে অনেক ছাত্র-জনতা আহত হয়। এই ঘটনায় মো. মোস্তফা নামে একজন বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর একটি মামলা করেন।জানা যায় গ্রেপ্তার দুজনই এ মামলার আসামি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM