1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪-জন গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪-জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, ভোলা:

ভোলায় যৌথবাহিনীর নিয়মিত অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ভোলায় দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে। গত ৩ নভেম্বর (রবিবার) দিবাগত রাত ২টা ৩০মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরিসহ ১টি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ অদ্য ৪ নভেম্বর (সোমবার) সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে। কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম, এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল-আমিন (২১)।

তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন বেলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। এ ছাড়াও আটককৃত বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামত’সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD