জয়পুরহাটে প্রথম নারী ডিসি আফরোজা আকতার চৌধুরী'র সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে নবাগত ও প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, রফিকুল ইসলাম রফিক, রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্যরা।
সভায় জেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। এছাড়া জেলার উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিতে নিতে প্রশাসন-সাংবাদিক একসাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, রবিবার জয়পুরহাটের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আফরোজা আক্তার চৌধুরী যোগদান করেন। যোগদানের পর সোমবার তিনি প্রথম সভা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM