পোরশায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ)
পোরশার জিরো পয়েন্ট সারাইগাছি মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে জরিমানা করা হয়েছে মোট ১৫ হাজার ৫০০ টাকা।
গতকাল বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। সারাইগাছি মোড়ে অপরিচ্ছন্ন খোলা বাজারে খাবার রাখার দায়ে মতিন , শরিফুল ও মা বাবার দোয়া খাবার হোটেল থেকে মোট ৪৫০০টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, পশু ও মানুষের ঔষধ একত্রে রাখার দায়ে মুনলাইট ফার্মেসী ও লার্জ ফার্মেসি থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন এ ভ্রাম্যমান আদালত।
এবং খাবার হোটেলে কেন মূল্য তালিকা ঝুলে রাখা হয়নি প্রশ্নের জবাবে তারা শীঘ্রই এ তালিকা ঝোলাবেন বলে প্রতিজ্ঞা করেন আদালতের কাছে।
খাবার হোটেলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও খাবার ঢেকে রেখে বিক্রয় করারও পরামর্শ দেয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM