রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারি ফারজানা ইয়াসমিনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারি ও মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড পাঠান পাড়া নিবাসী ফারজানা ইয়াসমিন সোমবার (৪ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সোমবার (৪ নভেম্বর) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমার জানাজার নামাজ সোমবার বাদ যোহর পাঠানপাড়া এসি মসজিদে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।#
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM