গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড।
রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্লোজকৃতরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক- তারিফ হোসেন , দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর রহমান , মোঃ আনিস, শামীম হোসেন ও মানিক হোসেন ।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে।
প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় পরে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM