নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রদলের মতবিনিময় সভা
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে সরকারি কৃষ্ণপুর হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কলেজ শাখা।নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, এস এম ফয়সাল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল হুদা শামীম, সিনি: যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সাইদ ইমরান, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম পলিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত হৃদয় এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বুলবুল আহমেদ প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM