সরিষাবাড়ীতে হারানো মোবাইল ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে ভুক্তভোগী মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।প্রকৃত মালিকগণ হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি ও ধন্যবাদ জানিয়েছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়াকে।গতকাল রোববার বিকেলে থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া উদ্বারকৃত মোবাইল ফোন নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।এ সময় এ এস আই মোস্তাক আহমেদ,এস আই ফখরুল আহমেদ সহ উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন,জেলা পুলিশ সুপার ও সদর সার্কেলের দিকনির্দেশনায় সরিষাবাড়ী থানার অফিসারগণ তথ্য প্রযুক্তির মাধ্যমে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM