নভেম্বর ২, ২০২৪, ১১:১৩ পি.এম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় মূল্যায়ন পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ নভেম্বর) বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক গোলাপ আলী শেখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহাদি হাসান মুগ্ধ ও গীতাপাঠ করেন চতুর্থ শ্রেনীর ছাত্রী স্নিগ্ধা মন্ডল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মামুনুর রশীদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইন্জিনিয়ার মোঃ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক বিমল কুমার রায়, মাধ্যমিক শাখার পরিচালক খালেদা আক্তার শিপু, অভিভাবক হাবিবুর রহমান, শামীম শেখ, সহকারী শিক্ষক সীমা আক্তার, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কাজী, জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
সভা শেষে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন অধ্যক্ষ ও অতিথিবৃন্দ।
সভায় অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, পরিক্ষায় একটা শিক্ষার্থী কতটা ভালো ফলাফল করলো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কতটা মানুষের মতো মানুষ হতে পারল।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের মোবাইল আসক্তি হতে দূরে রাখতে হবে। বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির প্রতি জোর দিতে হবে। তিনি শিশুদের সুশিক্ষার জন্য, সকল ধরনের ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে তাদেরকে বেশি বেশি সময় দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান রাখেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM