মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
মেহেরপুর প্রতিনিধি ঃ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সহিংশতা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিটির সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ এর সভাপতিত্বে ও জেলা জাসাস এর সদস্য এ বাকিবিল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
এসময় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ অবায়ক জাহিদুল আলম হিটো, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সদর পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিলাল হোসেন, আব্দুল কাদের ওরফে টাইগার হেলাল ও জাসাস খুলনা মহানগর কমিটির আহ্বায়ক নুর ইসলাম বাচ্চুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন ক্যাটাগরি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM