সদরপুরে সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুরে “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটা র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূর এ এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) রুবানা তানজিন, উপজেলা প্রকৌশলী আঃ মোমিন, ডাঃ সৌরভ চক্রবর্তী, বিআরডি চেয়ারম্যান রহিমা খাতুন,সাবেক ইউপি চেয়ারম্যান কাজী খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো.সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM