
পড় তোমার প্রভুর নামে
সৃষ্টি যার দয়ায়,
সৃজিল যে আলাক হতে
মানুষ এ ধরায়।
পড়ো তোমার প্রভু যিনি
মহা মহীয়ান,
কলম দিয়ে যিনি তাহার
বান্দাকে শেখান।
জানতো না যা মানুষ আগে
শেখালেন সেসব,
বড়ো হয়ে এ মানুষ ই
চিনেনা না কে রব।
নির্বোধ মানুষ যতই ভাবুক
নিজকে অভাবহীন,
রবের কাছে ফিরতে হবে
তাকেও একদিন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM