নভেম্বর ১, ২০২৪, ১১:২২ পি.এম
গোয়ালন্দে ইলিশ ধরার দুই ট্রলারের মাঝে সংঘর্ষ, এক মাঝি আহত।দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে ইলিশ ধরার দুই ট্রলারের মাঝে সংঘর্ষ, এক মাঝি আহত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দুই ট্রলারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সালাম শেখ (৫৫) নামের এক ট্রলার চালক (মাঝি) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সালাম শেখ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নৈমদ্দিন শেখের পাড়ার হাচেন শেখের ছেলে।
সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন।
শুক্রবার (১ নভেম্বর) সকালের দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাপকালে সালাম শেখ জানান, তার ট্রলারটি ভাড়া নিয়ে এলাকার কিছু লোক ইলিশ মাছ শিকার করে নদীতে। বৃহস্পতিবার সন্ধার দিকে তাদের ট্রলারটি নদীর একটি খালের মধ্য দিয়ে প্রধান নদীতে প্রবেশ করছিল। এসময় প্রধান নদী দিয়ে যাওয়া মোয়াজ্জেম হোসেনের ট্রলার আড়াআড়ি এসে সজোরে তার ট্রলারের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে করে তিনি দুই ট্রলারের মাঝে চাপা পড়েন। এতে করে তার শরীরের বুকসহ বিভিন্ন স্হানে প্রচন্ড আঘাত লাগে। পরে ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে। তার বুকসহ সারা শরীরে প্রচন্ড ব্যাথা। চিকিৎসক এক্সরে করাতে বলেছেন। করার পর বোঝা যাবে কি অবস্হা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM