গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত।
রাজশাহী ব্যুরো
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"
এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এর গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে যুব র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা শেষে যুবকদের মাঝে ঋন চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ আহমেদ ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও যুব উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM