নেত্রকোণায় জাতীয় যুব দিবস উদযাপিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।আজ শুক্রবার (১ নভেম্বর ) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপন ও শহীদ চত্ত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।পরে দিবসটি উপলক্ষ্যে নেত্রকোণার রাজেন্দ্রপুর, নগুয়া খালপাড়, চল্লিশায় যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণার উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা ও খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM