অক্টোবর ৩১, ২০২৪, ৫:৩০ পি.এম
২৪ ঘন্টা পরেও উদ্ধার হয়নি পদ্মায় ডুবে যাওয়া মাদ্রাসা ছাত্র জোবায়ের। দৈনিক নয়া কণ্ঠ

২৪ ঘন্টা পরেও উদ্ধার হয়নি পদ্মায় ডুবে যাওয়া মাদ্রাসা ছাত্র জোবায়ের
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে জোবায়ের শেখ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ জোবায়ের শেখ রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে এবং দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে সে পদ্মার পানিতে ডুবে যায়। এ ঘটনার ২৪ ঘন্টা পরও (বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ইমরানুর রহমান তুহিন জানান, জোবায়ের শেখ নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়। তবে বুধবার রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM