চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ২।
রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত সদস্যরা হলেন, ভোলাহাট উপজেলার মান্নুর মোড় এলাকার মো. হাবিবুর রহমান (হবুর) দুই ছেলে জাহাঙ্গীর ও ইয়াকুব।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানান, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় ধাওয়া করলে ঘটনা স্থলে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM