1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজবাড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলেছে।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার পঠিত

ডেঙ্গু জ্বর মানুষকে আতঙ্কিত করে দিচ্ছে, রাজবাড়িতে হুহু করে বৃদ্ধি পাচ্ছে
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

হাফিজুর রহমান রাজবাড়ি 

সারা দেশের মতো রাজবাড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২৮ জন, এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮১ জন। এর মধ্যে,গোয়ালন্দে ৫,কালুখালিতে ১০, পাংশাতে ২৭,বালিয়াকান্দিতে ১০,রাজবাড়ি সদরে ২৭ সহ মোট ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ৫টি উপজেলার হাসপাতাল গুলোতে।

তবে ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য নেই কোনো আলাদা ওয়ার্ড।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিয়ে অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান বলেন, আমাদের জায়গা সংকটের কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই। তাই বাধ্য হয়ে অনান্য রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রাখতে হচ্ছে। এছাড়া হাসপাতালে ডেঙ্গুর জন্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে চলতি মাসের ১৭ই আগষ্ট পর্যন্ত মোট ১১০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১৯ জন। এখনও মৃত্যু হয়নি কারোই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD