অক্টোবর ৩১, ২০২৪, ১২:৫০ এ.এম
ডাকছে যেন আমায় – আব্দুস সাত্তার সুমন

ডাকছে যেন আমায়
আব্দুস সাত্তার সুমন
ফিলিস্তিনের কাব্য গাঁথায়
প্রাচীন ঐক্যদল,
যুগে যুগে ইতিহাসের
ইরানি বন্ধু চল।
শক্ত হাতে অস্ত্র কলম
বীর মুজাহিদ দল,
বারুদ গন্ধের শিলা ভূমি
চোখে আসে জল।
বিধ্বস্ত দেশের মাটি
ঈমান মনোবল,
চোখের জলে নোনা পানি
বুক করে টলমল।
নতুন উদয় আসবে যখন
স্বপ্ন দেখি চোখে,
কলম সৈনিক আমরা আছি
লালন করি বুকে।
ভালোবাসি ভালোবাসি
অন্তর দিয়ে তোমায়,
শত শত মাইল থেকে আজ
ডাকছে যেন আমায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM