নরসিংদীতে ৫৩ বছর বয়সী নারীকে হত্যার আগমুহুর্তে ধর্ষণ করে হত্যা
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
বুধবার (৩০ শে অক্টোবর) সকালে নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে পুলিশ সুপার এনায়েত হোসেন জানান নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করে তিন যুবক।তবে লোমহর্ষক হলেও সত্য মৃত্যুর ঠিক আগ মুহুর্তে ধর্ষণ করা হয় ওই নারীকে।এমন চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)নরসিংদী।
এসময় পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান তিনি বলেন,২০২৩ সালের ২৪ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনকে তারই নিজ ঘরে সীধ কেটে প্রবেশ করে পূর্ব পরিকল্পিভাবে হত্যা করে একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো: সুমন (২০),বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) এবং আ: রহিমের ছেলে স্বপন (৫৫)।দীর্ঘ তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকার প্রমান মেলায় সুমন, জীবন ও স্বপনকে ২৬ শে অক্টোবর নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডে জড়িত পলাতক অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পিবিআইয়ের কার্যক্রম চলমান বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM