রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো: ইব্রাহিম শেখ উজ্জল (৪৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড় কুঠিপাড়ার মৃত চাঁদ মোহাম্মদের ছেলে। সে ১২নং ওয়ার্ড যুবলীগের নেতা।
আজ ৩০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াইটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিম শেখ উজ্জলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM