1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীতে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তলসহ দুই জন গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

নরসিংদীতে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তলসহ দুই জন গ্রেফতার

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশি পিস্তল,গুলি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো.আব্দুল হান্নান এ তথ্য জানান।এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)।
সনেট এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলা সহ মোট-২০ টি মামলা রয়েছে।পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ।এসময় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামি সনেট ও একটি লোহার তৈরি চাপাতি এবং ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা।
গ্রেফতারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেল কে আদালতে পাঠিয়েছে পুলিশ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD