1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বগুড়ায় সরকারি ২৭ মেট্রিক টন চালসহ চাল ক্রয় সিন্ডিকেট ফারুক গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বগুড়ায় সরকারি ২৭ মেট্রিক টন চালসহ চাল ক্রয় সিন্ডিকেট ফারুক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: আব্দুল হালিম মন্ডল

গতকাল মঙ্গলবার ২৯ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া তালোড়া পৌরসভার বাজার এলাকায় অভিযান চালিয়ে আমিনুর রহমানের পুত্র মো: ফারুক হোসেন (৪৫) এর দুইটি গোডাউন হতে আনুমানিক ২৭ মে.টন খাদ্যবান্ধব, টিসিবি ও ভিডব্লিউবিসহ বিভিন্ন সরকারি প্রণোদনার চাল মজুদ পাওয়া যায়।

বিভিন্ন কার্ড ধারী ব্যক্তির নিকট থেকে নিয়মিত এসব সরকারি চাল ক্র‍য় করে মজুদ করেন ।

এরপর শুধু বস্তা পরিবর্তন করে বিক্রি করেন বলে স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে ফারুক কোন সদুত্তর দিতে পারেননি, এমনকি চাল ক্র‍য়ের রশিদ দেখাতে না পারায় তার সমুদয় চাল জব্দ করা হয়েছে।

অবৈধ চাল মজুতদারির অভিযোগে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে ফারুককে গ্রেফতার করা হয় ।

অবৈধ মজুতদার ফারুক হোসেনকে মজুতদারীর অভিযোগে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে নিয়মিতভাবে মামলার রুজু করা হয়।
উক্ত অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শকবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD