অক্টোবর ২৯, ২০২৪, ১২:৫৯ এ.এম
রামগতি উপজেলা ও পৌর জামায়াত এর উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দৈনিক নয়া কণ্ঠ
রামগতি উপজেলা ও পৌর জামায়াত এর উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফিরোজ আলম পরশ, রামগতি( লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগতিতে উপজেলা ও পৌর জামায়াত এর উদ্যোগে রক্তাক্ত পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সোমবার বাদ মাগরিবএ বিক্ষোভ মিছিলটি উপজেলার আলেকজান্ডার বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মধ্য বাজার রহমানিয়া মসজিদের পাশে মিলিত হয়।
এ সময় উপজেলা জামায়াত এর সদস্য মোঃ গোলাম মাওলার সন্ছালনায় বক্তব্য রাখেন রামগতি পৌরসভা জামাতের আমীর মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, রামগতি উপজেলা জামায়াত এর আমীর মাওলানা মোহাম্মদ আবদুর রহিম,লক্ষীপুর জেলা জামায়াত কর্ম পরিষদ এর সূরাহ সদস্য প্রপেসর মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তারা বলেন দীর্ঘ সতের বছর যাবৎ আওয়ামী লীগ এর দুসাসন এর কবলে আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে, আওয়ামী লীগ এর পেচিশরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ঘুমক্ষুন হত্যা ও নির্যাতন করেছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন ছাত্র লীগ কে নিষিদ্ধ করা হয়েছে,অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এর মত আর কোন পেচিশ দের জায়গা না হয়,সেই ব্যবস্থা করতে হবে,ছাত্র লীগ এর মত আওয়ামী লীগ কেও নিষিদ্ধ করতে হবে।
এসময় উপজেলা জামায়াত ও পৌর সভা জামায়াত এর বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সমর্থক সহ বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM