অক্টোবর ২৮, ২০২৪, ১১:৩০ পি.এম
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একজন মাদক কারবারি'কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি উপজেলার উজানচর ইউনিয়ন নতুন পাড়া এলাকার আব্দুল গনি'র ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪৬)।
থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে থানা পুলিশের অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন যৌনপল্লীর নূরির গেইট এলাকার বাবুর বাড়ির উঠানের উপর থেকে সাড়ে ৭ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরের পরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM