রাজশাহী প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সাজু, সম্পাদক অপু।
জিয়াউল কবীর
(স্টাফ রিপোর্টার):
রাজশাহী প্রেসক্লাবে তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি) ও আবু সালে মো. ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম সম্পাদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্য নিউ নেশন ও দৈনিক আমার সংবাদ), জিয়াউল গনি সেলিম (ব্যুরো প্রধান, এসএটিভি ও দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল) ক্রিড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক কামাল মালিক ও দৈনিক মানবজমিনের ডালিম হোসেন শান্ত। উল্লেখ্য ক্লাবে ১৫০ জন সাংবাদিক নতুন সদস্য পদের জন্য আবেদন করেছেন। তাদের বিষয়ে আগামী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM