
কানে কানে কথা হয় দূর থেকে দেখে ভাই;
বলে কথা যাকে নিয়ে মনে মনে ভাবে তাই।
দেওয়ালেরও আছে কান, কান নিয়ে কথা হয়;
শুনে যায় শোনা কথা- হয় মনে দ্বিধা সংশয়।
নিয়ে গেছে চিলে কান দিন যায় পিছে ঘুরে;
এলো বাঘ, বাঘ এলো - ভয়ে কেন যাও দূরে?
অকারণে কান কথা- যেন ভেসে যায় আকাশে;
আসল কথা ভেসে বেড়ায়- যায় না শোনা বাতাসে।
কত কথা লোক মুখে সবদিনই শুনে যাই;
বাজে কথা কানে কানে মূল কথা কিছুই নাই।
চলে বেশি বাজে কথা কানে কানে যায় বহুদূর;
না জেনে না শুনে হুজুগে মেতে ধরি তার সুর।
শুনলেও তা বলি না- শুনি না ভালো কথা:
সত্যকে মানি না- চলছে যেন #কান কথা।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM