1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

স্বপ্ন-বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

স্বপ্ন

বিনয় দেবনাথ

স্বপ্ন দেখতে ভালবাসে মানুষ;
কেউ স্বপ্ন দেখে ঘুমের ঘোরে আবার কেউ বা দেখে জেগে জেগে।

একটি মানুষও খুঁজে পাওয়া যাবেনা এ পৃথিবীতে-
জীবনে কোনদিন স্বপ্ন দেখেনি।

বেঁচে থাকার জন্য মানুষ স্বপ্ন দেখে;
স্বপ্নের প্রয়োজনেই মানুষ স্বপ্ন দেখে।

আমিও তেমন স্বপ্ন দেখি;
আকাশে হেলান দিয়ে থাকি স্বপ্নের ভেলায় চড়ে-
কখনো বা ছোটাছুটি করি মেঘ থেকে মেঘে।

কখনো বহুতল ভবনের ডাস্টবিন থাকে না আমার স্বপ্নে।

এ স্বপ্ন শম্ভুগঞ্জ ব্রিজের দীর্ঘ জ্যাম থাকে না-
থাকে না কোন বায়ুদূষণ।

আমার কবিতায় স্বপ্ন জুড়ে আছে অফুরন্ত ভালোবাসা;
আছে শান্ত নদী বিস্তীর্ণ ফসলের মাঠে ভরা পূর্ণিমা।

কুঁয়াশায় আকাশ নেমেছে যেনো ঐ নদীর ওপারে।

এক ঝাঁক পাখি বিস্তীর্ণ নীল আকাশে শুধু আমার স্বপ্নে;
হাত বাড়ালেই সেখানে পাই নক্ষত্র ছোঁয়া ও আশার #স্বপ্ন।।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD