মেহেরপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ৩ টার দিকে জেলা
যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে এবং জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এহান উদ্দিন মনা ও সদস্য মেহেদী হাসান রোলেক্সের তত্বাবধানে মেহেরপুর শহরের মল্লিকপাড়া দবিরের মোড়ে এ আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা ফিরোজুর রহমান ফিরোজের সঞ্চালনায় আলোচনা সভায় যুবদল নেতা রাকিবুল ইসলাম সজল, রেমিন শেখ, বখতিয়ার হোসেন, কাবরান শেখ, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান জনিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনার পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ৫ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে প্রায় সাড়ে ৭শ দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM