সদরপুর মহিলা কলেজের নব-নির্বাচিত সভাপতির মত বিনিময় সভা অনুষ্ঠিত
সদরপুর প্রতিনিধি, শিমুল তালুকদার
সদরপুর মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি কাজী বদরুতজামানের সাথে কলেজের অধ্যক্ষ, প্রভাসক ও সকল কর্মচারী বৃন্দের উপস্থিতিতে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার সারে ১০ টায় মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদারের অফিস রুমে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় মহিলা কলেজের শিক্ষক ও ককর্মচারী গন নতুন সভাপতি কাজী বদরুতজামান কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক কর্মচারী ও বি,এন,পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখেন চন্দ্রপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক নুরে আলম, কারীর হাট হাই স্কুলের শিক্ষক আব্দুস ছত্তার, কলেজের শিক্ষক প্রতিনিধি ইয়াকুব আলি মোল্যা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার।
সভাপতির বক্তব্যে কাজী বদরুতজামান বলেন, এই মহিলা কলেজের ছাত্রীদের ভর্তি হতে তাদেরকে উৎসাহিত করতে হবে। আগামীতে এই কলেজে ছাত্রিদের ভর্তির ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। তিনি আগামীতে মহিলা কলেজের সার্বিক উন্নয়নের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM