নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে
রিজাউলের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা বাংলাদেশের রিজাউল করিমের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার(২৬অক্টোবর) দুপুরে ৩১ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপি’র দীগলবাঘ সীমান্ত দিয়ে ৭জন বাংলাদেশী ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে।অনুপ্রবেশ কালে ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১জন কালভার্টের পানিতে পড়ে তলিয়ে যায়। বিএসএফ সদস্যরা তাৎক্ষনিক ভাবে তাকে কালভার্টের নীচ থেকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে ভর্তি করে এবং সেখানে গত ২৪ অক্টোবরেই সে মৃত্যুবরণ করে। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বিএসএফ এর দাবি,পালাতে গিয়ে উক্ত ব্যাক্তি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় পানিতে পড়ে মারা গেছেন।পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। তিনি শেরপুর জেলার সদর উপজেলার আলিনা পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ রিজাউল করিম।এ ব্যাপারে বিজিবি ভারতীয় বিএসএফ এর সাথে যোগাযোগ করলে বিএসএফ আজ ২৬ অক্টোবর বেলা ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বিজয়পুর বাগমারা সীমান্ত এলাকায় পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি বিজিবি’র কাছে হস্তান্তর করে।বিজিবি’র কমান্ডার আরো জানান,মরদেহটি বাংলাদেশে পূনরায় ময়না তদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM