অক্টোবর ২৭, ২০২৪, ১২:০২ এ.এম
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী হতে চোলাই মদসহ আটক-১। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী হতে চোলাই মদসহ আটক-১
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১০৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদকব্যবসায়ী হলো, দৌলতদিয়া নতুন পাড়া এলাকার একেম বিশ্বাসের ছেলে মো. আলম বিশ্বাস (৪৫)।
এ বিষয়ে থানা পুলিশ জানান, শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৯ টার দিকে জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে যৌনপল্লী এলাকার আটককৃত মো. আলম বিশ্বাসের বাড়ির জেনারেটর কক্ষ থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয়কালে ১০৩ লিটার অবৈধ মদসহ তাকে হাতেনাতে আটক করে।
শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM