রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আরএমপি'র পুলিশ কমিশনার।
রাজশাহী ব্যুরো ঃআজ ২৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন এবং নবাগত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM