রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি
রিয়াজ গ্রেফতার
রূপগঞ্জ( নারায়ণগঞ্জ প্রতিনিধি
সদ্য নিষিদ্ধ সংগঠন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহম্মেদ খান রিয়াজকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত দশটার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী স্লোইসগেট গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যা, চাদাঁবাজী,মারামারী, লুটপাটসহ তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। রিয়াজের বাড়ি তারাবো পৌরসভার রূপসী গ্রামে। তার পিতার নাম রবিউল ইসলাম খান। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী রিয়াজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM