নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়কসহ আটক ৭
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজ থেকে তাদের হাতেনাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।আটককৃতরা হলেন- নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পি (৩০), একই এলাকার সিফাত আল সাদি (৩৫), আব্দুল সামি সৌরভ (৩৩), শহরের বড় বাজার এলাকার অভিজিৎ সাহা মন্ডল (২৮), সদরের সনুরা চল্লিশা এলাকার মো. হিরা (৩০), বাইশদার এলাকার মো. সিমুল খান (৩০) ও কেন্দুয়া উপজেলার বারলা পাইকুর এলাকার মো. রুবেল (৩৩)। তিনি আরও জানান, গোপন সংবাদে শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজ থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবীদের প্রত্যেককে ৭ দিনের করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও। কারাগারে প্রেরণের জন্য তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, রাতেই দণ্ডপ্রাপ্ত ওই ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM