অক্টোবর ২৩, ২০২৪, ১২:৪৯ এ.এম
গোয়ালন্দে নেশাদ্রব্য চোলাইমদসহ নারী কারবারি আটক। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে নেশাদ্রব্য চোলাইমদসহ নারী কারবারি আটক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ লিটার চোলাই মদসহ দৌলতদিয়া যৌনপল্লীর মাদক কারবারি মরিয়ম বেগম(৪২) কে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃত মাদক কারবারি দৌলতদিয়া যৌনপল্লীর বাবু বেপারীর বাড়ীর ভাড়াটিয়া ও বাগেরহাট জেলার মংলা উপজেলার সেলাবুনিয়া গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লী থেকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, এ ব্যাপারে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM