ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলা- মৎস্য উপদেষ্টা
জেলা প্রতিনিধি, ভোলা:
ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি গণমাধ্যমকে জানান, ‘আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয়, দ্বীপজেলা ভোলা।’ অদ্য ২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ভোলা সদরের মেঘনা তীরবর্তী ভোলার-খাল নামক বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ আয়োজিত জেলে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আর-ও বলেন, চলতি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর নয়, আজ থেকে ইলিশের বাড়ি দ্বীপজেলা ভোলা। বাইরের জেলেদের অধিকার নেই বাংলাদেশের জলসীমায় মাছ ধরার।’ তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান এই উপদেষ্টা। মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন উপদেষ্টা। তবে ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যে জেলায় ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।’
ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা-পরিচালক জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ-বাহিনী ভোলার কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ-পুলিশের এসপি নাজমুল হাসান সহ প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM