1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রদ্ধা নিবেদন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৭০৪ বার পঠিত

আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক ঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে । আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব বিজিএমই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপকমিটির সম্মানিত সদস্যবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আজ সকালে পুষ্পার্জ্ঞ অর্পন ও নীরবে দাঁড়িয়ে শ্রদ্বা নিবেদন এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন ।

সিদ্দিকুর রহমান আওয়ামী লীগের কর্মসুচী অনুযায়ী ভোরে আওয়ামীলীগের সভাপতি  শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধু চত্তরে ও পরবর্তীতে বনানী কবরস্তানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা উপস্তিত ছিলেন ।

পরবর্তীতে উপকমিটির সদস্য মমতাজ হুসেন চৌধুরী,
সোহাগ চৌধুরী, তাসলিম উদ্দিন রানা, সৈয়দ তৌকির আহমেদ , সাংবাদিক
সহ বনানী কবরস্তান মসজিদের খতিব, নেতা কর্মী ও মুসুল্লীগন বাদ আসর দোয়া মাহফিলে যোগ দেন । শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও গোলাপ ফুলের পাঁপড়ি ছিটিয়ে শহীদের কবরস্তানে সম্মান ও দাঁড়িয়ে নীরবতা পালন সহ শ্রদ্বা
 নিবেদন করেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদ্য জাতির জনকের মাজার যিয়ারতের কর্মসুচী অনুযায়ী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,উপকমিটির সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক সভাপতি জননেতা কাজী আকরাম উদ্দিন আহমেদ ও গোপালগঞ্জ এর স্থানীয়  কয়েকজন উপকমিটির সদস্য সমন্বয়ে একটি টীম আগাম সমাধিস্তলে অবস্তান নেন ও নেত্রীর কর্মসুচীর সাথে যোগ দেন । আগামী শুক্রবার উপকমিটির টুংগীপাড়া সফরের কর্মসুচী রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD