1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী সিলিন্দা বাসের আড্ডায় স্ত্রীর পরকীয়া, বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

রাজশাহী সিলিন্দা বাসের আড্ডায় স্ত্রীর পরকীয়ায়  বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর সিলিন্দা বাসের আড্ডা এলাকায় মোঃ শরীফ উদ্দিনের স্ত্রীর শাম্মী আক্তার দীর্ঘ কয়েক বছর থেকে সাব্বির নামের এক ব্যক্তির সাথে পরকীয়া করে আসছিল। তার স্ত্রীর পরকীয়া বাধা দেয়াই সন্ত্রাসীদের কে দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ উঠেছে।

এই বিষয়ে মোঃ শরীফ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেনঃ- গত ১৩/১০/২০২৪ ইং তারিখে আনুমানিক দুপুর ১:৪৫ মিনিটে আমার স্ত্রী  আত্মারকে পরকীয়া করার বিষয়ে নিষেধ করলে আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়ে থাকে।

কথা কাটাকাটির একপর্যায়ে রাগ করে আমি বাসা থেকে বের হয়ে আসি।  সেই দিন দুপুর দুইটার সময় আমাকে শাকিল নামের এক ছেলে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বলে তুই কোথায় আছিস তোকে দেখে নেব তুই বাসায় থাক এই বলে ফোন কেটে দেয়।

আমি সেই মুহূর্তে আবারো বাসায় ফিরে যাই। বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রীর নির্দেশে ১: আসামি আব্দুস সাত্তার। ২: আসামি সাকিল। ৩: আসামি বাবু। ৪: আসামি সোহান সহ অজ্ঞাত আরো ৬-৭ জন সন্ত্রাসীরা আমার বাসায় এসে তাদের হাতে থাকা হাতুড়ি লাঠি এবং রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে থাকে।

এতে করে আমার শরীরের অনেক স্থানে জখম হয়ে যায় এবং চোখের পাশে রক্ত জমাট বাঁধে ।তাদের আঘাতের কারণে আমার পরনের জামা কাপড় ছিড়ে যায়। শরিফ উদ্দিন বলেন , আসামিরা আমাকে মারধর করার পর আমার রুমে থাকা আলমারির চাবি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আলমারিতে রাখা ৮৯,০০০/ (উননব্বই হাজার ) টাকা লুটপাট করে নিয়ে যায়।

শরীফউদ্দিন আরো বলেন , আমার নিরাপত্তার জন্য দুপুর ৩.২৮ মিনিটের দিকে রাজপাড়া থানার কর্মরত ডিউটি অফিসার কে বিষয়টি অবহিত করলে ডিউটি অফিসার বলেন, পূজার ডিউটিতে তারা ব্যস্ত আছে তাই এই মুহূর্তে তারা আসতে পারবেন না । আপনি হাসপাতালে যান হাসপাতালে গিয়ে ভর্তি হোন বলে আমার ফোনটি কেটে দেয়।

 

শরিফ উদ্দিন বলেন, আমার স্ত্রীর অনেক আগে থেকেই পরকীয়ার সম্পর্ক আছে। এই বিষয় নিয়ে প্রায় সময় সংসারে অশান্তি ও ঝগড়া হতো , আমার মেয়ে সানজিদা আক্তার কে মারধর করত এবং স্কুলে যাওয়ার পর বাহিরে সময় কাটাতো সাব্বিরের সাথে।

এ বিষয়ে তার পরিবার এবং এলাকার মুরুব্বীদের  নিয়ে শালিশ বসা হয়। সালিশে আপোষ  মীমাংসা করে দেয় কিন্তু সে তারপরও সংশোধন হয়নি এবং তার পরকীয়া চলমান রেখেছে। আমি থানায় গিয়ে অভিযোগ করি ।  সে কারণে আসামিরা আমাকে ফোন করে বিভিন্ন ভাবে হুমকি ধামকি এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। শরিফ উদ্দিন এই বিষয়ে আসামিদের দ্রুত আইনগত  ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD