ভোলায় নাহিদের উপর হামলাকারী আফজালসহ বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে- বিক্ষোভ
জেলা প্রতিনিধি, ভোলা
ভোরের কাগজের ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার নেতৃত্বদানকারী এনটিভির সাংবাদিক আফজাল হোসেন সহ বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদেরকে অতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ভোলা শহর জুড়ে ঝাড়ুর নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ভোলার সচেতন নাগরিক সমাজ।
অদ্য ২০ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় সময় ভোলা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন, কমান্ডার মোঃ হারুন, শহরের পা-দুকা ব্যবসায়ী জাকির হোসেন মনির, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাকসুদুর রহমান'সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, সাংবাদিকদ নাহিদের ওপর পূর্বপরিকল্পিত হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়াটি অত্যন্ত দুঃখজনক।অবিলম্বে সাংবাদিক নামধারী আফজাল ও মোহাম্মদ আলী সহ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভা শেষে কয়েক শত নারী পুরুষ একত্রিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ঝাড়ু মিছিল করেন। ঝাড়ু মিছিল শেষে আফজাল ও মোহাম্মদ আলী সহ হামলায় জড়িত সকলকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক বরাবর।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM