পবার সূর্যদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীকে নির্যাতনে জখম করায় মামলা দায়ের
জিয়াউল কবীর,
(স্টাফ রিপোর্টার):
মাদকাসক্ত রোগীকে চিকিৎসা করে সুস্থ করার পরিবর্তে লোহার পাইপ ও বেতের লাঠি দিয়ে রক্তাক্ত ও ফোলা জখম করার ফৌজদারী অপরাধ করার দায়ে নিরাময় কেন্দ্রের পরিচালক ও নির্যাতন কারী আসামি দের বিরুদ্ধে পেনেল কোডের ২৩..../৩৪ ধারায় আরএমপি পবা থানায় মামলা হয়েছে। মামলা নং ০৫ তারিখ১৯/১০/২৪ইং।
ঘটনার বিবরণে জানা যায়,নিরাময় কেন্দ্রের উদ্দেশ্য অবৈধ লেনদেনে রোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া। এর ধারাবাহিকতায় রাজশাহী জেলার উক্ত নিরাময় কেন্দ্রের ৩ জন পরিচালক রোগীদের মধ্যে তোফাইরুল ইসলাম নামক একজন রোগীকে গত শনিবার অমানষিক নির্যাতন ও প্রহার করে জখম করে ফেলে।
ঘটনা প্রকাশিত হলে উক্ত নিরাময় কেন্দ্রের ৩জন পরিচালক ফেরদৌস হাসান( ৩২),শুভ কুমার রনি(২৯),ও ইমতিয়াজ ডালিম(৪২)'র বিরুদ্ধে ভিকটিম তোফাইরুল ইসলামের স্ত্রী পবা থানায় এ মামলা দায়ের করে। উক্ত ৩ জন পরিচালক ভিকটিমের কাছে ১লাখ টাকা দিতে বলে ভিকটিম তা এনে দিতে না পারায় তাকে লোহার পাইপ, বেতের লাঠি ইত্যাদি দিয়ে উপর্যুপরি মারতে মারতে দুই হাতের কনুই ও দুই পায়ের তালু জখম করে ফেলে, পায়ের হাড় ভেংগে দেয় এবং শিলিং ফ্যানে ঝুলিয়ে মেরে ফেলার কার্যক্রম চালায়। এ ব্যাপারে পবা থানায় উক্ত মামলা হলে তদন্তের জন্য এসআই মমিদুল ইসলামের ওপর ওসি মনিরুল ইসলাম দায়িত্ব প্রদান করেন। এসআই মমিদুল ইসলাম ২ও ৩ নং আসামি শুভ ও ডালিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM