বিশেষ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জিল্লুর সরদার হত্যা মামলার আসামী বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়।
আদালতে জামিনের আবেদন করে শুনানি অন্তে আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি ইতোপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। রোববার হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হন।
বগুড়ার গাবতলী উপজেলার গোরদহ এলাকার জিল্লুর সরদার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় গুলিতে নিহত হন।
এই হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনসহ আরও অনেকের নামে গত ২৫ আগস্ট বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জিল্লুরের স্ত্রী খাদিজা খাতুন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM